দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউএনওকে হুমকি ও বিশৃঙ্খলা করায় বিএনপি কর্মী রানাকে আটক করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের কাছ থেকে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করা হয়।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) একযোগে পুলিশের সহায়তায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন। এসময় সেখানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের ওপর একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে আক্রমণ করে। এসময় বিএনপি কর্মী রানা শিক্ষার্থীদের ও জনতার কাছ থেকে জরিমানার টাকা আদায়ের হুমকি দেয়। পরে রানা পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইউএনওকে হুমকি দেয়। পরে পুলিশে খবর দেওয়ার পর রানাকে আটক করা হয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, রানা নামের একজনকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয় বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে। এতে রানা নামের একজন কার্যালয়ে এসে বিশৃঙ্খলা ও হুমকি দেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/অ