দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল ফিতরের ছুটিসহ সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর রোববার থেকে ফের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।
তিনি বলেন, এবার পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিসহ সাপ্তাহিক ছুটির কারণে গেলো ২৯ মার্চ থেকে গতকাল ৫ এপ্রিল পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ ছিল।
রোববার থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এরফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চলতা।
এফএইচ/