দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের একোস্টেট পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর শহরের মো. মতিন বিহারীর ছেলে খান সাইদ হাসান জসিম বিহারী (৪৫)। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া গাইবান্ধা শহরের একোস্টেট পাড়া মৃত মন্টু মিয়ার ছেলে মোস্তাক আহমেদ রঞ্জু (৪৮)। তিনি গাইবান্ধা জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। আর তিনি পলাতক সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও এমপি মাহমুদ হাসানের ঠিকাদারী ব্যবসায়িক পার্টনার।
পুলিশ জানায়, ৫ অগাস্ট গণঅভ্যত্থানের পর হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের কিছু কর্মী দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের উসকানি পোস্ট দিয়ে যাচ্ছে। এদের মধ্য বিভিন্ন মামলার আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে নানা ধরনের সহযোগীও ছিলেন। ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দুই আওয়ামী লীগ নেতাকে শহরের একোস্টেট পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অংশ হিসেবে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। এই অপারেশন অব্যাহত থাকবে।
আরএ