দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জে গ্যাসচালিত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ৬ জন আহত হয়েছে।
বুধবার (২ জলুাই) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী পৌরসভার দরবেশপুর এলাকার মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিকের মেয়ে কহিনুর (৫৫), চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯), তার মেয়ে সামিয়া আক্তার (১৪), রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫) ও তার মেয়ে শাহানা (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি বেগমগঞ্জের চৌরাস্তা এলাকার উদ্দেশে রওয়ানা করে। যাত্রা পথে সিএনজিটি মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে আসলে হঠাৎ অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পাঁচ শিশুসহ ৬ জন দগ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অগ্নিদগ্ধের মধ্যে কহিনুরের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, অগ্নিদগ্ধদের মধ্যে পাঁজনজন আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীর ৫ থেকে ৭% পুড়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, বিষয়টি লোক মুখে শুনেছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।
আরএ