দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আকবর শেখ (৭৭)-কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আরও ১০ জন আহত হয়।
সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আকবর শেখ মৃত মোকলেস শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বাচ্চু মিয়া ও মিল্টন জমাদ্দারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা তা মীমাংসা করে দেয়। পরে আকবর শেখ বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করে। এই সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়। পরে আহত আকবার শেখকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরার মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। নিহত আকবর শেখ বাচ্চুর সমর্থক বলে জানা গেছে। অন্য আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা চলছে।
নিহতের ছেলে সোহেল রানা বলেন, প্রতিপক্ষের হামলায় আহত আমার বাবাকে উদ্ধার করে মাগুরার মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪টার দিকে তিনি মারা যান।
লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. তুহিন হাওলাদার বলেন, বাচ্চু ও মিল্টনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে বিকেলে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত আকবর বাচ্চুর সমর্থক ছিলেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরএ