দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে পুলিশের পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত নেতার বাড়ি পোড়ানো মামলায় আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতারা হলেন- গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্বাছ আলী, বাথানপাড়া গ্রামের রাশিদুল ইসলাম, কাজল হোসেন, থানাপাড়ার জসিম উদ্দিন, সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইমদাদুল হক ও বজলুর রহমান।
বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময় গাংনী থানা ও সদর থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের এসব নেতাকর্মী গ্রেপ্তার হন। একই সময়ে মাদকসহ অন্যান্য মামলায় ৫ আসামি গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলা জামায়াতের সাবেক আমিরের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও গাংনী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে নেওয়া হয়। পরে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন বিচারক।
আরএ