দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে চাচা-ভাতিজাকে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় আয়োজিত মানববন্ধনে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক মানুষ।
মানববন্ধনে নিহতের ভাই শাওন ফারুকী বলেন, গত ২৪ মার্চ নিজ বাড়ি থেকে ভাতিজা নাসির উদ্দিনকে সঙ্গে নিয়ে ছোট ভাই রোকনুজ্জামান মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ কোর্টে হাজিরা দেওয়ার উদ্দেশে বের হয়। কাছিকাটা হয়ে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক দিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিলো তারা। ৯ নম্বর ব্রিজ এলাকা থেকেই একটি অজ্ঞাত মাইক্রোবাস মোটরসাইকেলের পেছনে ছুটে যাচ্ছিলো। পরে হরিণচড়া এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে আচমকা মাইক্রোবাস গতি বাড়িয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আমার ছোট ভাই মৃত্যুবরণ করেন। একদিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় ভাতিজা নাসির উদ্দিনও মৃত্যুবরণ করে। এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা চাই অতি দ্রুত সুষ্ট তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
মানববন্ধনে বক্তারা বলেন, এটি কোনো দুর্ঘটনা নয় বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। মোটরসাইকেলটিকে দীর্ঘক্ষণ অনুসরণ করার পর নির্জনস্থানে গতি বাড়িয়ে মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, নিহতদের একজনের মৃত্যুর দুইদিন পর তার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। যে জন্মের পরপরই এতিম হয়ে গেল। এ ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
আরএ