দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুই বলায় ময়মনসিংহ নগরীতে মো. সজিব (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সজীব হামিদ উদ্দিন রোডের আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, বড় ভাই ছোট ভাই দ্বন্দ্বে খুন হয়েছে সজিব। রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি এবং সজিবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এসময় সজিব মন্টিকে তুই বলায় দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। ঘটনার পরপরই মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আরএ