দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার খোকসায় এক বিএনপির নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি দল এই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, তার ভাই জিল্লুর রহমান ও সাবেক ছাত্রদল নেতা ভাতিজা জ্যাকি।
অভিযানে তাদের বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র পাওয়া যায়।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আরএ