• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর
  • শ্রীপুর

শ্রীপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক, বাড়ি ভাঙচুর  

দেশ টিভি
  ২০ মার্চ ২০২৫, ১৭:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব বৃদ্ধ মোছলেম উদ্দিনের (৬৫) বিরুদ্ধে। বুধবার (১৯ মার্চ) দুপুরে বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বিষয়টি প্রকাশ হলে স্থানীয়রা ওই বৃদ্ধার বাড়ীতে হামলা করে ভাঙচুর চালায় এবং বৃদ্ধাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিযুক্ত মোছলেম উদ্দিন শ্রীপুরের বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত তাহের আলী ওরফে তাহুর ছেলে। ভুক্তভোগী শিশু সম্পর্কে বৃদ্ধের পুতি (নাতিনের ঘরের মেয়ে)।

শিশুটি তার নানা বাড়ীতে থেকে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করে। ঘটনার পর থেকে পাশেই তার বাবার বাড়ী রয়েছে সে।

ভুক্তভোগীর নানি মনোয়ারা বেগম জানান, বুধবার দুপুরে মোছলেম উদ্দিন পানির বালতি ধরার কথা বলে তার নাতিকে খড়ের পুঞ্জির আড়ালে নিয়ে যায়। সেখানে নাতিকে তার পরনের হাফপ্যান্ট খুলতে বলে। নাতি খুলতে না চাইলে মোসলেম উদ্দিন নাতির হাফ প্যান্ট খুলে ফেলে। এসময় দূর থেকে বাড়ীর এক ছেলে দেখে ফেললে মোসলেম উদ্দিন পানির বালতি নিয়ে আস্তে আস্তে চলে যায়। তারপর আমার নাতি বাড়ীতে এসে হাঁপাতে থাকে এবং আমার কাছে ঘটনা খুলে বলে। আগে পরেও মোসলেম আমার নাতির সাথে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি করতো। ঘটনাটি এলাকায় জানাজানি হলে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন মোছলেমের বাড়ীতে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মোছলেমের স্ত্রী জাহানারা বলেন, দুপুরের ওই শিশুকে বাড়ীর পেছনে গরুর পানি খাওয়ার বালতি ধরতে বলে। আমি বাড়ীতেই ছিলাম। কিন্তু কখন কি হয়েছে তা আমি জানিনা। সন্ধ্যার পরে স্থানীয় লোকজন মিছিল নিয়ে আমার বাড়ীতে এসে ভাঙচুর করে তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

প্রতিবেশী সুলতান উদ্দিন, মোহাম্মদ পিয়াস, রহিমা, শেফালী এবং নুরজাহান বলেন, মোসলেম উদ্দিনকে এলাকায় ভালো মানুষ হিসেবেই জানে সবাই। আগে পরে তার এরকম কোনো ঘটনা আমরা শুনি নাই। সে এলাকা থেকে বাড়ী বাড়ী গিয়ে বস্তা ক্রয় করতো।

শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, স্থানীয় জনতা শিশু ধর্ষণ চেষ্টাকারী মোছলেম উদ্দিনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা বৃদ্ধকে পুলিশে সোপর্দ করে। শুনেছি বৃদ্ধকে মারধরও করেছে স্থানীয় উত্তেজিত জনতা। আহত বৃদ্ধকে পুলিশ প্রহরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রাখা হয়েছে। ভিকটিম শিশু তার বাবার বাড়ীতে রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাঈদা ইমরোজ ইমা জানান, বুধবার রাত ১১ টার দিকে মোসলেম উদ্দিনকে শ্রীপুর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, শিশু ধর্ষণ চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন।

এফএইচ/

  • গাজীপুর
  • বৃদ্ধ
  • ধর্ষণ
এ সম্পর্কিত আরও খবর
স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।