দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাদারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) রংপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৯ মার্চ) সন্ধা সাড়ে ৭টার দিকে রংপুরের জাহাজ কোম্পানির মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলার রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় হতে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুড়িগ্রামের আশিক হত্যা মামলা ও টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মো. বজলার রহমান বলেন, কুড়িগ্রাম থানার একাধিক মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুড়িগ্রাম সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
আরএ