দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে বাকপ্রতিবন্ধী এক ভিক্ষুকের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছে একটি এনজিও কর্তৃপক্ষ।
ধর্ষণের শিকার শিশুটির পরিবার জানিয়েছে, চুড়ামনকাটি বাজারের একটি চাতালে ১১ বছরের শিশু কন্যাকে নিয়ে বসবাস করে একজন বাকপ্রতিবন্ধী ভিক্ষুক মহিলা। সারাদিন শিশুটির মা ভিক্ষার কারণে বাইরে থাকে। এর ফলে তাদের বাড়িতে কয়েক দিন ধরে চুড়ামনকাটি উত্তরপাড়ার মৃত পিয়ার আলী মন্ডলের লম্পট ছেলে আব্দুর রহমান অবাধে যাতায়াত করতে থাকে।
ধর্ষণের শিকার শিশুটি জানায়, একটি মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে রহমান তাকে কয়েকদিন ধরে নিয়মিত ধর্ষণ করে আসছে। সর্বশেষ গত শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শিশুটির বাড়িতে যায় রহমান। পরে তাকে একটি বন্ধ দোকানের সামনে ডেকে নিয়ে আসে। তারপর আবারও মোবাইলের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি পরদিন শনিবার (১৬ মার্চ) তার মা শিলা বেগমকে জানায় মেয়েটি।
এ ব্যাপারে শিলা বেগম জানান, পুরো ঘটনাটি আমার মেয়ে বলার পর স্থানীয় কয়েকজনকে জানায়। পরে থানায় ধর্ষণ মামলা করলে মঙ্গলবার দুপুরে রহমানের স্ত্রী আমার বাড়িতে এসে এলাকা ছাড়তে হবে বলে হুমকি দেয়।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, ঘটনা থেকেই অভিযুক্তকে আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে। এছাড়া মেয়েটির পরিবারের নিরাপত্তার বিষয়ে পুলিশ সজাগ রয়েছে।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে সাজিয়ালী পুলিশ ফাঁড়ি অভিযান শুরু করেছে। কোতয়ালি থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠনো হয়েছে। দ্রুততম সময়ে অভিযুক্তকে আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।
আরএ