দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়াম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম সড়কের ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, চেয়াম্যান আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা ঢাকা মেট্রো–ট ১২-০৮৩৫ নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করায়। পরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডক্টরস ক্লিনিকে তার মৃত্যু হয়।
রংপুর ডক্টরস ক্লিনিকে থাকা চেয়াম্যান আব্দুর রাজ্জাকের ভাগিনা দুলাল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল হেলাল মাহামুদ জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাকচালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি থানায় আটক আছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/