দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে চার বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মো. হাসান (১৯) কে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১ টার দিকে মণিহার সিনেমাহল এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে বেলা ১২ টার দিকে ভুক্তভোগীর পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আটক হাসান উপশহর এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে।
রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে বাসায় প্রবেশ করে। এক পর্যায়ে ঘরে থাকা শিশুটির গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা গেলে ধর্ষণে ব্যর্থ হয়ে মা ও শিশু দুজনকেই সুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান। পরে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।
এফএইচ/