দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রূপালিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) ভোরে তাকে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আয়েশা সিদ্দিকা রুপালি তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার মেয়ে।
পুলিশ জানায়, আয়শা আক্তার রূপালির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ আজ ভোরে তেঁতুলতলার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, গ্রেপ্তারকৃত আয়শা আক্তার রূপালিকে আদালতে পাঠানো হয়েছে।
আরএ