• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম

কুড়িগ্রামে পানিবন্দি ১০ হাজার মানুষ

দেশ টিভি ডেস্ক
  ২২ জুন ২০২৩, ১২:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

উজানের ঢল আর ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামের সব নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একদিকে বন্যার আতঙ্ক, অন্যদিকে নদী ভাঙনের তীব্রতায় বেকায়দায় পড়েছে চরাঞ্চলের মানুষজন। ঘরে পানি ওঠায় অনেকে উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। কেউ আবার উপায় না পেয়ে খোলা আকাশের নিচে, নৌকায় রাত্রীযাপন করছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা।

খোঁজ নিয়ে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট রেলসেতু পয়েন্টে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরইমধ্যে স্রোতের তোড়ে দুধকুমার নদের নাগেশ্বরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। এছাড়া ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা নদীর পানি কোথাও বিপৎসীমা ছুঁইছুঁই কোথাও বা সামান্য নিচ দিয়ে প্রবাহিত হলেও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করছে। বাধ্য হয়ে উঁচু জায়গায় ঘর করে, অন্যের বাড়িতে কিংবা রাস্তায় খোলা আকাশের নিচে তাবু করে আশ্রয় নেওয়া শুরু করেছে লোকজন। চলমান এ পরিস্থিতিতে ওষুধ, শুকনা খাবার, বিশুদ্ধ পানি সরবরাহের প্রয়োজন বলে মনে করছেন জনপ্রতিনিধিরা।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে তিন হাজার, মোগলবাসা ইউনিয়নে দুই হাজার, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের দুই হাজার, নাগেশ্বরী উপজেলার বামডাঙা ইউনিয়নে এক হাজার, ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের এক হাজার ও চিলমারী উপজেলায় প্রায় এক হাজার মানুষ পানিবন্দি আছে বলে জানা গেছে।

নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হক বলেন, বুধবার দুধকুমার নদের তোড়ে বাঁধ ভেঙে শতশত ঘর বাড়িতে পানি ঢুকতে শুরু করছে। তলিয়ে গেছে ফসলি জমিসহ সবজিক্ষেত। পুকুর তলিয়ে মাছ চাষিদের বেশ ক্ষতি হয়েছে। যে হারে পানি বাড়ছে তাতে বড় ধরনের বন্যা হওয়ার আশঙ্কা করছি।

সদর উপজেলার পোড়ার চরের বাসিন্দা মো. আফতার হোসেন বলেন, গত চারদিন ধরে পানিবন্দি। টিউবওয়েল তলিয়ে গেছে। চুলার অভাবে রান্না ঠিকমতো হচ্ছে না। একবেলা রান্না করে দুবেলা খাই। বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের খুবই দরকার। এছাড়া গবাদি পশু নিয়ে খুবই বিপদে পড়েছি। নিজে কী খাই, আর গরু-ছাগলদের কী খাওয়াই।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গফুর বলেন, আমার ইউনিয়নে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে। নৌকা, ভেলা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। পানিবন্দি ওইসব মানুষের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২২ ও ২৩ জুন দুদিন জেলার নদ-নদীতে পানি বৃদ্ধি হবে। এতে করে সাময়িক বন্যার সৃষ্টি হতে পারে। তবে বড় ধরনের কোনো বন্যা হবে না। কেননা মধ্যস্থল উঁচু হওয়ায় উজানের ঢল এসে দ্রুত নেমে যাবে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। এছাড়া জনগণের দুর্ভোগ কমাতে সব উপজেলার ইউএনও এবং ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৫৪১ মেট্রিক টন চাল, নগদ ১০ লাখ ২১ হাজার টাকা ও শুকনা খাবার মজুত রয়েছে।

  • কুড়িগ্রাম
  • বন্যা
  • বৃষ্টি
  • উজান
  • ঢল
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের শেষ মুহূর্তে বৃষ্টি বাধা
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের শেষ মুহূর্তে বৃষ্টি বাধা
বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা বন্ধ
বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা বন্ধ
মাদারীপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জনতার ঢল
মাদারীপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জনতার ঢল
সপ্তাহব্যাপী দেশের আকাশ মেঘলা থাকতে পারে
সপ্তাহব্যাপী দেশের আকাশ মেঘলা থাকতে পারে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।