দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার শহরে শহীদ সরণীতে এক মার্কিন নাগরিক নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত যু্বককে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই নারী তার আরেক সহকর্মীকে নিয়ে সোমবার সকাল দশটার দিকে শহরের শহীদ সরণী হয়ে হেটে যাচ্ছিলেন। ওই সময় তারেকুর রহমান (৩০) তাকে গতিরোধ করে ঝাপটে ধরেন। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। বিষয়টি পরবর্তীতে তিনি পুলিশকে জানালে পুলিশ বিকেল চারটার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এফএইচ/