দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে অপূর্ব নামে এক ছাত্রদলের কর্মী নিহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) রাত ১০ টায় শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয় জনতা সম্রাট নামে এক দুবৃর্ত্তকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করে।
নিহত অপূর্ব ফতুল্লার মাসদাইর এলাকার বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মহানগর ছাত্রদল নেতাকর্মীরা একটি মিছিল করে। অপূর্ব সে মিছিলে অংশ গ্রহণ শেষে যাওয়ার পথে বালুর মাঠ এলাকায় একটি চায়ের দোকানের সামনে সম্রাট নামে এক যুবকের সঙ্গে তার ঝগড়া হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সম্রাট তার সঙ্গে থাকা ছুরি দিয়ে অপূর্বকে আঘাত করে। এ সময় স্থানীয় জনতা সম্রাটকে আটক করে গণপিটুনী দেয়। পরে রক্তাক্ত অবস্থায় পথচারীরা অপূর্ব উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়৷
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, হত্যায় জড়িত সম্রাটকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
কে