দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে।
শনিবার (৮ মার্চ) রাত পৌণে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রেনটির একটি বগির সামনে চারটি চাকা লাইন থেকে সরে যায়। দুর্ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতংক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপেস ট্রেন রাত ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগ মুহুর্তে মাঝামাঝি থাকা ‘ঝ‘ বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেন বেশ ঝাঁকুনি খায়। পরে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এদিকে দুর্ঘটনাটি লোপ লাইনে ঘটায় আপ লাইন ও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেডে জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। থামার আগ মুহূর্তে ট্রেনটির ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ দিকে দুর্ভোগের শিকার যাত্রীরা বলেন, ঈদ মৌসুমকে সামনে রেখে ট্রেনের পুরনো ও দুর্বল বগি সংযুক্ত না করে ভাল বগি দেওয়া উচিত। অন্যথায় প্রাণ হানির ঘটনা ঘটতে পারে।
তারা আরো জানান, রবিবার প্রথম কার্যদিবস এ অবস্থায় আটকা পড়ার কারনে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কে