দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া আক্তার বিথিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) দুপুরে দেবীদ্বার পৌরসভার ছোটআলমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তানিয়া দেবীদ্বার পৌরসভার ছোটআলমপুরের মোখলেছুর রহমানের মেয়ে।
ওসি বলেন, ৪ আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর চালানো হামলায় বিথির সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ৪ আগস্ট নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
কে