দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ রিকশাচালক মোহাম্মদ হান্নান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১ টার দিকে তার মৃত্যু হয়।
গত ৩ মার্চ রাতে সিদ্ধিরগঞ্জে ধনকুন্ডা এলাকার ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রান্না ঘরের পাশে থাকা দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়লে দুটি পরিবারের নারী শিশুসহ আটজন দগ্ধ হন৷ পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে জানায়, লিকেজ থেকে নির্গত গ্যাস জমে এই ঘটে।