দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জে ৮ বছর ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে সেকান্দোর আলী চোকদার (৬৫) নামের অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সেকান্দোর মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। সে সদরের চর মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ সদর থানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২মার্চ বিকেল ৩টার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই দুই শিশু তাদের পরিবারের সাঙ্গে সদরের চরমুক্তারপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকত। দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নির্জনে নিয়ে ধর্ষণ করে আসামি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, শুক্রবার রাতে দুই শিশুর একজন তার মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা আসামিকে আটক করে জরুরি সেবা ৯৯৯ -এ ফোন দিলে পুলিশ সেখানে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ওই শিশুর মা।
এদিকে দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
/অ