দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ীতে জুয়ার আসর থেকে ৯ জুয়ারি ও ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গ্রেপ্তারদের শেরপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌর শহরের আড়াইআনী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়ারিরা হলেন- উপজেলার পূর্ব কালাকুমা গ্রামের মো. আকরাম হোসেন (২৫), মো. আফজাল হোসেন (২৭), মো. হুমায়ুন (৩২), কালাকুমা গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৩৪), তারানী গ্রামের মো. মামুন মিয়া (২৬), মো. নূরুল হক (৩২), মো. শাহ আলম (৩৮), মো. শহিদুল ইসলাম (৩৫) ও মো. সাইম মিয়া (২১)।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- পৌরশহরের আড়াইআনী বাজার মহল্লার সামির হক শান্ত (২৪) ও দক্ষিণ চকপাড়া মহল্লার রবিউল হাসান রানা (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারানী এলাকায় জনৈক নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাস ও নগদ টাকাসহ ৯ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৌর শহরের আড়াইআনী বাজারের চিলেকোঠা কফি হাউস এন্ড রেস্টুরেন্টে ইয়াবা কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তার ৯ জুয়ারির বিরুদ্ধে জুয়া আইনে ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
/অ