দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম ব্রাহ্মণবাড়িয়ার কালভৈরব মন্দিরে যজ্ঞ ও মহোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে ছয়দিন ব্যাপি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। শুরুর দিনে শত শত ভক্ত মন্দিরে জড়ো হন। তারা বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন।
যজ্ঞ পরিচালনা করা মধুসুদন চক্রবর্তীহ অন্যান্যরা জানান, বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে ধর্মীয় এ আয়োজনের শুরু করা হয়। এখানে যজ্ঞ, পুর্জা অর্চণা ও হরিনাম সংকীর্তণ অনুষ্ঠিত হবে। শেষ দিনে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
কালভৈরব মন্দির পরিচালনা কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য বলেন, ‘এটা ৪৭তম মহোৎসব। এবারের আয়োজনে একটি পূজা আছে যা খুবই তান্ত্রিক। এছাড়া ধর্মীয় আলোচনা, কীর্তনসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে এ মহোৎসবকে ঘিরে।
এফএইচ/