• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মানিকগঞ্জ

নিজ হাতে প্লেন বানিয়ে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করলেন মানিকগঞ্জের জুলহাস

মানিকগঞ্জ প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৫, ২২:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নিজ হাতে প্লেন বানিয়ে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করলেন মানিকগঞ্জের জুলহাস
নিজ হাতে প্লেন বানিয়ে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করলেন মানিকগঞ্জের জুলহাস

অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম যে অসম্ভবকে সম্ভব করতে পারে, তার বাস্তব উদাহরণ মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস। নিজের হাতে তৈরি প্লেনে চড়ে আকাশে উড়েছেন তিনি। এ যেন বাংলাদেশের প্রযুক্তি উদ্ভাবনের নতুন দিগন্ত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর এলাকার জলিল মোল্লার ছেলে।

জানা গেছে, শৈশব থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল জুলহাসের। ২০১৪ সালে স্থানীয় বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পরও উদ্ভাবনী চিন্তা তাকে তাড়িয়ে বেড়াত। তবে ২০২১ সালে প্রথমবারের মতো রিমোট কন্ট্রোল (আরসি) প্লেন দেখার পর তার মধ্যে জন্ম নেয় এক নতুন স্বপ্ন নিজের হাতে প্লেন বানানো।

নিজের স্বপ্ন বাস্তবে রূপ দিতে জুলহাস শুরু করেন নিরলস গবেষণা। ইউটিউব ভিডিও, বইপত্র ঘেঁটে ধাপে ধাপে শিখতে থাকেন প্লেন তৈরির খুঁটিনাটি। প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ, নকশা তৈরি, কাঠামো সাজানো সবকিছু একাই করেছেন তিনি।

দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়। সম্প্রতি নিজের হাতে তৈরি সেই প্লেনে চড়ে পরীক্ষামূলকভাবে ২৫ ফুট উচ্চতায় উড়তে সক্ষম হন তিনি।

জুলহাস জানান, তার তৈরি প্লেনটিতে ব্যয় হয়েছে মাত্র দেড় লাখ টাকা। প্লেন তৈরিতে ব্যবহার করেছেন অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, পানির পাম্প মোটর, মোটরযানের মিটার ডিভাইস এবং ট্রলির চাকা। প্রথমে অনেকে ঠাট্টা-তামাশা করলেও ধাপে ধাপে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যান তিনি।

জুলহাসের এই সাফল্যে বিস্মিত স্থানীয়রা। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছিলেন না যে, গ্রামের এক তরুণ নিজ হাতে প্লেন তৈরি করে আকাশে উড়তে পারেন।

স্থানীয়রা মনে করেন, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি তাকে প্রয়োজনীয় সহায়তা দেয়, তবে ভবিষ্যতে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্লেন হয়তো বাংলাদেশের আকাশেও উড়বে।

স্থানীয় তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, জুলহাস প্রমাণ করেছেন স্বপ্ন দেখার সাহস আর অধ্যবসায় থাকলে কিছুই অসম্ভব নয়। তার এই উদ্ভাবনী প্রচেষ্টা নতুন প্রজন্মের জন্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে। এখন শুধু প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, যা তাকে আরও বড় উদ্ভাবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। হয়তো একদিন বাংলাদেশের আকাশে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্লেন নিয়মিত উড়বে আর সেই যাত্রার সূচনা হবে মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাসের হাত ধরে।

ইতোমধ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জুলহাসের উদ্ভাবনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এফএইচ/

  • মানিকগঞ্জ
  • প্লেন
এ সম্পর্কিত আরও খবর
মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি
মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি
অতিরিক্ত ভাড়া আদায়, তিন বাসচালককে জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায়, তিন বাসচালককে জরিমানা
মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মানিকগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
খাল পুনঃখনন কৃষি ও মানুষের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিমান ও পর্যটন মন্ত্রী
খাল পুনঃখনন কৃষি ও মানুষের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিমান ও পর্যটন মন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।