দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি মিনি কভারভ্যান জব্দ করেছে।
রোববার (২ মার্চ) চালানো ওই অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, রোববার দিনগত রাত ৩টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে মাদানী নগর মাদ্রাসা থেকে ১৫০ গজ পশ্চিমে আলামিন গার্মেন্টসের সামনে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ।
এ সময় কাভার্ড ভ্যানচালক মো. ফারুক (২৮) এবং হেল্পার মো: রফিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আবু নাঈম ছিদ্দিকী জানান, জব্দকৃত গাড়ি থেকে ২ হাজার ৮০৫ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৩ কোটি ৯২ হাজার ৭০০ টাকা। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কে