দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে হত্যা মামলাসহ ১৩ মামলার আসামি যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম কালিয়াকে গ্রেপ্তার করেছে নাটোর থানা পুলিশ।
শনিবার (১ মার্চ) দিবাগত রাতে তাকে নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফিকুল ইসলাম কালিয়া নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ৫ নম্বর বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওসমান গণি ভূঁইয়ার ছেলে।
ওসি মাহবুব রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শহরের হরিশপুর এলাকায় একটি বিলের মধ্যে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কালিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা, চাঁদাবাজি ও দখলবাজিসহ ১৩টি মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।
আরএ