দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের কচুয়ায় ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করায় আব্দুল মান্নান নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ) পহেলা মার্চ উপজেলার কাদলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন।
বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে মসজিদের ইমাম আব্দুল মান্নান। পরে পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। বিকেলে পুলিশি পাহারায় আসামিকে চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন জানান, এ বিষয়ে মামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
আরএ