দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁও সদর উপজেলায় জুয়ার আসরে টর্চের আলো দেখে পালানোর সময় পারভেজ চৌধুরী (৪৫) নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ চৌধুরী ওই ইউনিয়নের কালীবাড়ী মহিষপুর গ্রামের মৃত তজু চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ফেলানপুর গ্রামের একটি ফসলের মাঠে জুয়ার আসর বসায় একদল ব্যক্তি। রাত ২টা ৩০ মিনিটে ওই জুয়ার আসরে টর্চ লাইটের আলো পড়লে পুলিশ ভেবে দৌড়ে পালায় ওই আসরে থাকা ব্যক্তিরা।
দৌড়ে পালানোর সময় পারভেজ চৌধুরী নামের ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে গতকাল দুপুরে দুপুরে স্থানীয় কৃষকেরা জমিতে হালচাষ করতে গিয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশা বলেন, নিহত পারভেজের হার্টে আগে থেকে রিং পরানো ছিল। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহেল রানা বলেন, রাতে ওই এলাকায় পুলিশ যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুলিশ আসছে ভেবে দৌড়ে পালাতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।