দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এজাব উদ্দিন (৪৮) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান বরেন্দ্র পানি সেচ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এজাব উদ্দিন বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি ভেলাজান আনছাড়িয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক ছিলেন।
নিহতের সহকর্মী গণিতের শিক্ষক হারুন অর রশিদ জানান, এজাব উদ্দিন (লাবলু) ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী আসার পথে ভেলাজান বরেন্দ্র পানি সেচ পাম্পের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি মাথায় আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, নিহত শিক্ষকের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
জেবি