দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহাসিন ইসলামকে সভাপতি ও রুবেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহআলম।
৬৬ সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ এবং অর্থ সম্পাদক কাওসার মোল্লা।
/অ