দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দৈনিক ইনকিলাবের ফেনী জেলা সংবাদদাতা ও ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় মানববন্ধনে সূচনা বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, এটিএন নিউজ ও এটিএন বাংলার ফেনী প্রতিনিধি দিদারুল আলম।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ডেইলি স্টার ফেনী প্রতিনিধি আবু তাহের, ফেনীর আলো সম্পাদক শুক দেবনাথ তপন, চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক সংগ্রাম ফেনী প্রতিনিধি আব্দুর রহিম, যায়যায়দিন ও আর টিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক স্টার লাইন সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সময় টিভি স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, ইন্ডিপেন্ডেন্ট টিভি ফেনী প্রতিনিধি মো. সমির উদ্দিন, আমার বার্তা ফেনী প্রতিনিধি সাঈদ খান, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি জহিরুল হক মিলন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর সভাপতি ইয়াসিন আরাফাত রুবেল, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, বণিক বার্তা ফেনী প্রতিনিধি নুর উল্লা কায়সার, আমার কাগজের ফেনী প্রতিনিধি আলাউদ্দিন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি শেখ কামাল।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিকেরা অনতিবিলম্বে হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এজন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আন্টিমেটাম দেন। এ সময় ফেনীতে কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
/অ