দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্ব পাড়ে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির নিচে চাপা পড়ে আবুল হোসেন (৫৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ব্রিজের পূর্ব পাড়ের যাত্রাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালক কুড়িগ্রাম সদর উপজেলা ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, নিহত চালক ট্রলিতে করে আলু নিয়ে যাত্রাপুর যাওয়ার পথে ব্রিজের পূর্ব পাড়ে বাঁক ঘুরতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তারই ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
/অ