• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী

প্রবাসীকে অপহরণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
অভিযুক্ত যুবদল নেতা মো.পারভেজ। ছবি: দেশ টিভি
অভিযুক্ত যুবদল নেতা মো.পারভেজ। ছবি: দেশ টিভি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শামসুল হুদা রাকিব (৩৫) নামে এক কাতার প্রবাসীকে অপহরণ করে আটকে রেখে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের এক সাবেক সভাপতির বিরুদ্ধে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই দিন রাত ১১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবদল নেতা মো. পারভেজ (৩৭) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলামের ছেলে এবং একই ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। অপহৃত প্রবাসী ওই ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে।

লিখিত অভিযোগ বলা হয়েছে, প্রবাসী রাকিব বুধবার বিকেলে কাতার থেকে দেশে ফিরেন। এরপর একই দিন রাতে ঢাকা থেকে বাসযোগে বসুরহাট বাসস্ট্যান্ডে পৌঁছান। সেখানে তার বাবা ও ছোট ভাই আগে থেকে তার অপেক্ষায় ছিল। সেখানে যুবদল নেতা পারভেজের নেতৃত্বে রিয়াদ, দুলাল ও লাবিবসহ অজ্ঞাতনামা কয়েকজন বাসস্ট্যান্ডে প্রবাসী রাকিব ও তারা বাবা শাহজাহানকে (৬০) বেধড়ক মারধর করে। এক পর্যায়ে নগদ ৬ হাজার রিয়াল, ৯০ হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। পরে রাকিবকে তারা বাসস্ট্যান্ড থেকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার তাৎক্ষণিক বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানালে যৌথবাহিনী অভিযান চালিয়ে অপহৃত প্রবাসীকে উদ্ধার করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা পারভেজ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, অস্ত্র ঠেকিয়ে অপহরণ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। রাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ তাকে ছেড়ে দেয়।

বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন বলেন, আমি ঢাকায় একটি দলীয় মিটিংয়ে আছি। পরে এ বিষয়ে কথা বলবো।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই মইনুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

ওসি তদন্ত আরও বলেন, রাকিবের এক ভাই আগে পারভেজের মাকে মারধর করেছে। রাকিব বিদেশে থেকে আসছে শুনে বাসস্ট্যান্ডে তাকেও মারধর করছে। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা এখন অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবো।

আরএ

  • যুবদল
  • নোয়াখালী
এ সম্পর্কিত আরও খবর
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
নিখোঁজের ৪ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ
নিখোঁজের ৪ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ
নোয়াখালীতে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও গরুর গোশত বিতরণ
নোয়াখালীতে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও গরুর গোশত বিতরণ
যুবদল নেতাকে গুলি করে হত্যা
যুবদল নেতাকে গুলি করে হত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।