দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে শুকুর আলী (২৫) নামে ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শুকুর আলী ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের আব্দুল ওহাব উল্লাহর ছেলে।
গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের নাগরিক শুকুর আলী। প্রায় ১৪/১৫ দিন পূর্বে ত্রিপুরা রাজ্যের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে শুকুর আলী। এরপর মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজারে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। বিষয়টি স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হলে পুলিশকে খবর দেন তারা। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
বাংলাদেশে প্রবেশে বৈধ কোনো কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার বিকেলে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।
আরএ