দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জে আবুল হাসান বাবলু (৪০) নামের এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বাবলু দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে একলাশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল হাসান বাবলু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকার জমাদার বাড়ির আবুল হাশেমের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা ব্যবসায়ী বাবলুকে ধরার জন্য পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। বুধবার রাতে ক্রেতা সেজে মাইজদী-চৌরাস্তাগামী সড়ক সংলগ্ন মধ্য কর্মকার বাড়ির প্রবেশ পথ থেকে আবুল হাসান বাবলুকে ৪০০ পিস ইয়াবা ও বিক্রির ৫ হাজার টাকাসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সে একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার নামে পূর্বেও মাদক মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
আরএ