দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় জোজিফ হোসেন প্রতীক নামে এক সাংবাদিকের ওপর হামলা করেছে ছিনতাইকারীরা। আহত অবস্থায় তাকে বগুড়ার মুহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে বগুড়া শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জোজিফ হোসেন প্রতীক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বগুড়া ব্যুরো অফিসের প্রতিবেদক।
প্রতীক জানান, দুপুর সোয়া ১টার দিকে খান্দার এলাকায় ছিনতাই করছিলেন কয়েকজন যুবক। এ সময় বাধা দিলে তার ওপর হামলা করে ছিনতাইকারীরা। তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে পিঠ, মাথা ও মুখে জখম করা হয়।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। আমরা ইতোমধ্যে সিসিটিভির ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।