দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরে আকলিমা বেগম সোনিয়া (৩০) নামের এক গৃহবধূকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদেরকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
নিহত সোনিয়া ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী গ্রামের আ. ওহাব শেখের মেয়ে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খামারবাড়ি এলাকার আ. খালেক বিশ্বাসের ছেলে সালাম বিশ্বাস (৪০) ও একই উপজেলার মোহনপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. আনিছুর রহমান (৩২)।
রায় ঘোষণার সময় মো. আনিছুর রহমান আদালতে হাজির ছিলেন না। আদালতে উপস্থিত সালাম বিশ্বাসকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর একটি ফোন পেয়ে সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুরের ভাড়া বাড়ি থেকে বের হন গৃহবধূ আকলিমা বেগম সোনিয়া। এর একদিন পর ২০ সেপ্টেম্বর ফরিদপুর সদরের সিএন্ডবি ঘাট এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরবর্তীতে নিহত সোনিয়ার বাবা আ. ওহাব শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, এই রায়ে প্রমাণ হয়েছে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
/অ