দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাকিব মুসুল্লির বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পদটি অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আল মাসুদ সজীব এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সরেজমিনে গেলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাকিব মুসুল্লির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যার ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে নানা অনিয়মের ও মহিপুর থানা শাখার জয় বাংলা ক্লাবের সভাপতি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন মর্মে অভিযোগ উঠে আসে, যা সংগঠনের অভ্যন্তরে আলোড়ন সৃষ্টি করেছে।
এবিষয়ে রাকিব মুসুল্লি বলেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বপক্ষে ছিলাম। কিন্তু আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ও প্রকাশিত সংবাদের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে পদ স্থগিত হয়নি। তিন দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সংগঠন যে কোন সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরো জানায়, বিজ্ঞপ্তির শেষের লাইনটি পরবর্তীতে যুক্ত করা হয়েছে এটি আসল নয়। প্রতিবেদকের প্রশ্নের জবাবে 'এটিও চালাতে পারেন প্যারা নাই।
এফএইচ/