দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার ৬০ নেতা ও কর্মী মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
গুলশানে অনুষ্ঠিত অনুষ্ঠানে তারা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের হাতে ফুল দিয়ে দলীয় যোগদান নিশ্চিত করেন।
যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্যসচিব সজীব সরদার নিহাল, মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান, যুগ্ম সদস্যসচিব মো. জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, সংগঠক তামিম মাহমুদ মাশরুর, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান এবং যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলক।
এমএস/