দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ছাগলনাইয়ায় নিখোঁজ বেলাল হোসেন মোছাদ্দির (২১) নামে এক যুবকের লাশ সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বেলাল হোসেন ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ সতর গ্রামের মিন্টু মোছাদ্দিরের ছেলে।
নিহতের পিতা মিন্টু মোছাদ্দির জানান, বেলাল ছাগলনাইয়া বাজারে মুদিদোকানে চাকরি করে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত দশটায় বাড়িতে আসে। এর একঘণ্টা পর বাড়ির পাশের দোকানে গেলে আর বাড়ি ফেরেনি। বুধবার ফজরের নামাজের পর রাস্তার পাশে বেলালের লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, ছেলের মা অনেক আগেই মারা গেছেন। তাদের পারিবারিকভাবে কোনো শত্রু নেই। ছেলের মৃত্যু কীভাবে হয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ঘটনাস্থল পরিদর্শন করে যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
/অ