দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারিতে নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর ভেসে উঠেছে পাথরশ্রমিকের লাশ।
সোমবার (২৮ এপ্রিল) ভোর ৬টার সময় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত পাথরশ্রমিকের নাম জুয়েল আহমেদ দিলু (২৭)। তিনি উপজেলার রূপচেং গ্রামের আব্দুস সালামের ছেলে।
তিনি নৌকায় বালু-পাথর লোড-আনলোডের কাজ করতেন। ২৫ এপ্রিল শ্রীপুর পাথর কোয়ারিতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি বলেন, ২৫ এপ্রিল শ্রীপুর কোয়ারিতে নৌকা ডুবে জুয়েল নিখোঁজ হয়েছিলেন। আজ ভোরে ওই এলাকায় তার লাশ ভেসে উঠে। পরে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।
আরএ