দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ১৬ দিনের অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
তিনি জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।
আরএ