দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অজ্ঞাতনামা ব্যক্তি চুরি করতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ চাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাছলিমা বেগম রোজি (৬০) ওই বাড়ির আমিন আলীর মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোজি বাবার বাড়িতে একটি ঘরে একা থাকতেন। রাতে তার ঘর থেকে শব্দ শুনে প্রতিবেশিরা গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় রোজি মেঝেতে পড়ে আছেন। পাশে একটি রক্তমাখা চাপাতি পড়ে আছে। পরে স্থানীয়রা তাকে দ্রুত জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদু্ল্লাহ আল ফারুক বলেন, হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে একই গ্রামের মো. তারেক (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরএ