দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কবিরহাটে রাতের আাঁধারে খামারিকে আটকে রেখে গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এতে খামারে থাকা ৮টি গরু দগ্ধ হয়, ১টি বাছুর আগুনে পুড়ে মারা যায়। এছাড়া ২টিকে জবাই করে হত্যা করা হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামিয়া মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
খামারি শাহজাহান জানান, আগুনের ঘটনায় তার অন্তত ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাতে গরুর চিৎকার শুনে বের হওয়ার চেষ্টা করে দেখেন তার ঘরের দরজা বাহির থেকে বন্ধ। বাড়িতে তার ভাইদের ঘরগুলোও বাহির থেকে বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। এক পর্যায়ে তাদের চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। তিনি জানান, ভুক্তভোগিকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এরই মধ্যে বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে। এর সঙ্গে কারো সম্পৃক্ততা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এফএইচ/