• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম
গায়ে চা ঢেলে পেটে লাথি

চেয়ারে বসা নিয়ে চবিতে সাংবাদিককে নির্যাতন ছাত্রলীগের

দেশ টিভি ডেস্ক
  ২০ জুন ২০২৩, ১৫:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক সাংবাদিককে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধরে আহত ওই সাংবাদিককে মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৯ জুন) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশনে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার সাংবাদিকের নাম দোস্ত মোহাম্মদ। তিনি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চবি ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক ও আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী খালেদ মাসুদ এবং শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত রায়হান। তারা উভয়ই ক্যাম্পাসের বগিভিত্তিক গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) নেতা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাংবাদিক স্টেশনের চা দোকানে আসেন। তখন অভিযুক্ত খালেদসহ বেশ কয়েকজন সেখানে বসা ছিলেন। একটি চেয়ার ফাঁকা থাকায় দোস্ত মোহাম্মদ চেয়ারটি নিয়ে আসেন। খালেদ এসে জিজ্ঞাসা করেন কার অনুমতি নিয়ে তিনি চেয়ার এনেছেন? এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খালেদ দোস্ত মাহমুদের দিকে গরম চায়ের কাপ ছুড়ে মারেন। এ সময় খালেদের সঙ্গে থাকা অন্য ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ভুক্তভোগী মাটিতে পড়ে গেলে পেটে উপর্যুপরি লাথি মারেন।

ভুক্তভোগী সাংবাদিক দোস্ত মোহাম্মদ বলেন, সন্ধ্যায় স্টেশনে চা পান করতে গিয়েছিলাম। ছাত্রলীগের খালেদসহ বেশ কয়েকজন বসে ছিলেন সেখানে। একটি চেয়ার খালি থাকায় আমি সেটা নিয়ে আসার সময় খালেদ আমাকে বলে, ‘তুমি এটা কার অনুমতি নিয়ে নিচ্ছ?’ আমি খালেদকে আগে থেকে চিনতাম ও আমাদের জুনিয়র। তাই বললাম ‘তুমি করে বলছো কেন? আমাকে চেন?’ এরপর সে আমার সেশন জিজ্ঞেস করে। সেশন বলার সঙ্গে সঙ্গে তার হাতে থাকা গরম চাসহ চায়ের কাপ আমার মাথায় মেরে দেয়।”

তিনি আরও বলেন, আমি সাংবাদিক পরিচয় দিলে সে বলে, ‘তুই সাংবাদিক হইছোস তো কী হইছে?’ এ কথা বলেই তার সঙ্গে থাকা ১০-১২ জন আমাকে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে তারা চায়ের কাপ দিয়ে আমার মাথায় আঘাত করতে থাকে এবং পেটে লাথি মারতে শুরু করে। এদের মধ্যে আরাফাত রায়হান বেশি মারধর করেছে। আমার কিডনিতে আগে থেকেই সমস্যা আছে। পেটে আঘাত পাওয়ায় পেট ফুলে যাচ্ছে, খুব অসুস্থবোধ করছি।

সিএফসি গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের স্পষ্ট নির্দেশনা রয়েছে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। ছাত্রলীগ অন্যায়কে প্রশ্রয় দেবে না। এ ঘটনার তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ওপর হামলার এখতিয়ার কারও নেই। ঘটনা শুনেই আমি আহত সাংবাদিককে দেখতে এসেছি। লিখিত অভিযোগ দিলে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

  • চট্টগ্রাম
  • নির্যাতন
  • সাংবাদিক
  • বিশ্ববিদ্যালয়
  • যোগাযোগ
এ সম্পর্কিত আরও খবর
সাংবাদিককে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সাংবাদিককে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
নিজ আসনের সীমানা না জানায় ইসলামী ফ্রন্টের প্রার্থীকে জরিমানা
নিজ আসনের সীমানা না জানায় ইসলামী ফ্রন্টের প্রার্থীকে জরিমানা
উলুধ্বনি দিয়ে নিজাম হাজারীকে বরণ করলেন সনাতন ধর্মাবলম্বীরা
উলুধ্বনি দিয়ে নিজাম হাজারীকে বরণ করলেন সনাতন ধর্মাবলম্বীরা
জাবির কেন্দ্রীয় মসজিদের শৌচাগারে মিলল লাশ
জাবির কেন্দ্রীয় মসজিদের শৌচাগারে মিলল লাশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।