দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ কারখানার একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের একটি গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে ওই কারখানার একটি গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরএ