দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে যুবলীগ নেতা ও বতর্মান চেয়ারম্যান এর পক্ষে মানববন্ধন করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের ব্যানারসহ স্থানীয় লোকজন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, সাহেবরামপুরের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহাবুবুর রহমান মুরাদ সরদারের বিরুদ্ধে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আসছে। আর এই অপপ্রচারের বিরুদ্ধে সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ নেন স্থানীয় জনগণের ব্যানারসহ, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলের ব্যানারও। তবে বিপত্তি অন্য জায়গায়। যার পক্ষে বিএনপিসহ তাদের সহযোগী সংগঠন মানববন্ধনে অংশ নিয়েছে তিনি হচ্ছেন কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেবরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহাবুবির রহিম সরদার। তিনি নৌকার বিরুদ্ধে নির্বাচন করছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের পূর্ণ সমার্থনে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে এমন কথাই বলেছেন কালকিনি উপজেলার বিভিন্ন মহলের লোকজন ও বিএনপির নেতা কর্মী সমার্থকেরা।
যুবলীগ নেতা মাহাবুবুর রহিম মুরাদ চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন করায় বিএনপিসহ সহযোগী সংগঠনের এমন কাজে উপজেলা বিএনপির অনেকেই নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।
মাহাবুবুর রহমান মুরাদ চেয়ারম্যান এক সময় বিএনপি করলেও ২০১৬ সালে আনুষ্ঠানিক দল পাল্টিয়ে আওয়ামী লীগে যোগ দেন। পরে ধীরে ধীরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সক্ষতা গড়ে দখল করে নেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদও। এরপর ২০১৬ সালের ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
আরএ