দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধা শহরে তাদের গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা (৫০)। তিনি শহরের খানকা শরীফের বাসিন্দা মৃত মোখলেছার রহমানের ছেলে। অপরজন হলেন জেলা (নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগের সহ-সভাপতি খন্দকার তানভীর আহমেদ (৩০)। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার রাতে শহরের ১নং রেলগেট এলাকা থেকে মাসুদ রানা ও তানভীর আহমেদকে হাসপাতাল রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনই এজাহারভুক্ত আসামি। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
আরএ