দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দূরপাল্লার যাত্রীদের রাতের নিরাপদ যাত্রা নিশ্চিতে বগুড়ার মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকাতে সেনাবাহিনীর সদস্যরা বিশেষ এই চেকপোস্টের কার্যক্রম শুরু করেন। যা এখন থেকে প্রতিদিন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিচালিত হবে।
বিশেষ এই চেকপোস্টে দেখা যায়, ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা দূরপাল্লার যানবাহনগুলো তল্লাশি করার পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সকলকে আশস্ত করছেন। এছাড়াও মহাসড়কে বেপোরোয়াভাবে চলাচলকারী যানবাহনগুলোকে সতর্ক করার পাশাপাশি চেকপোস্টে গুরুত্ব দেওয়া হয়। বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধারেও।
সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি দূরপাল্লার বাসে অনাকাঙ্ক্ষিত ডাকাতির ঘটনা সারাদেশে একটি ভীতির সৃষ্টি করে। যা কখনোই কাম্য নয়। তাই যাত্রীদের স্বস্তি দিতে মহাসড়কে সেনাবাহিনীর বগুড়া ক্যাম্পের সদস্যরা নিয়মিত চেকপোস্ট পরিচালনা করবেন।
যা রোববার থেকে শক্তভাবে শুরু হয়েছে। যদিও অপরাধীদের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান চলমান রয়েছে।
আরএ